বিজ্ঞাপন

গোকুলনগর কর পল্লীর শহীদ বেদীর সংস্কার সম্পূর্ণ, কথা রাখলেন বিজেপি নেতা

আমাদের খবরের জেরে অবশেষে নড়ে বসল প্রশাসন। নন্দীগ্রামের গোকুলনগর কর পল্লীর ভাঙা শহীদ বেদীর সংস্কারের কাজ আজই সম্পূর্ণ হয়েছে।
কিছুদিন আগে আমরা খবর করেছিলাম, ২০০৭ সালের ১০ নভেম্বরের ঘটনায় নিহতদের স্মৃতিতে তৈরি গোকুলনগর কর পল্লীর শহীদ বেদী পরিচর্যার অভাবে নষ্ট হতে বসেছে। সেই খবরের পর এ নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছিল। তখনই বিজেপি নেতা মেঘনাথ পাল আশ্বাস দিয়েছিলেন, ১০ নভেম্বরের আগেই বেদীটি সংস্কার করে দেওয়া হবে।
আজ সেই কথা মতোই বেদী সংস্কারের কাজ শুরু হয় এবং দিনের মধ্যেই তা সম্পূর্ণ হয়ে যায়।
এই প্রসঙ্গে বিজেপি নেতা জয়দেব দাস বলেন, তাঁরা যা কথা দেন, তা রাখেন। তাঁদের নেতা বলেছিলেন ১০ তারিখের আগে বেদী সংস্কার হয়ে যাবে এবং সেই কথা তাঁরা রেখেছেন। তাঁর অভিযোগ, তৃণমূল শুধু শহীদদের নিয়ে রাজনীতি করেছে, আর কিছু করেনি। তাঁর কথায়, এতদিন বিষয়টি তাঁদের নজরে আসেনি। সংবাদমাধ্যম সেটা নজরে এনেছে, এর জন্য তিনি অসংখ্য ধন্যবাদ জানান।
ওই বেদী সংস্কারের দাবি জানিয়েছিলেন শহীদ পরিবারের এক সদস্যও। কে কী করেনি, সেই হিসেব না করে বেদী সংস্কার ও রক্ষণাবেক্ষণের অনুরোধ জানিয়েছিলেন তিনি।
বেদী সংস্কার হওয়ায় ১০ নভেম্বর শহীদ দিবসের আগে স্বস্তি ফিরেছে গোকুলনগরের মানুষ ও শহীদ পরিবারগুলির মধ্যে।
সম্পর্কিত খবর

বিয়ের দাবিতে সোনাচূড়ায় টাওয়ারে ওঠা যুবককে নামাল দমকল ও পুলিশ
নন্দীগ্রাম থানার পুলিশ ও দমকলের যৌথ চেষ্টায় নিরাপদে নামিয়ে বাড়িতে পৌঁছে দেওয়া হল শোভন মণ্ডলকে
নন্দীগ্রাম · 08 Nov 2026, 08:27 PM
চলন্ত কর্মভূমি এক্সপ্রেসে ভয়াবহ আগুন, পুড়ল চারটি জেনারেল কামরা, প্রাণে বাঁচলেন দেড় হাজারের বেশি যাত্রী
পাঞ্জাবের পাতিয়ালায় অমৃতসর থেকে নিউ জলপাইগুড়িগামী ট্রেনে বিপত্তি, হতাহতের খবর নেই
নন্দীগ্রাম · 06 Nov 2026, 10:49 PMআমাদের ফেসবুক পেজ ও নিউজ পোর্টালে বিজ্ঞাপন দিতে কল করুন: 6296106230
নন্দীগ্রাম · 05 Nov 2026, 04:37 AM
বিরোধী দলনেতা থাকাকালীন শুভেন্দুকে কটুক্তির অভিযোগ, নন্দীগ্রামে গ্রেপ্তার তৃণমূল নেতা ফিরোজ মল্লিক
হলদিয়া আদালতে পেশ, ২০২১-এর ভোট-পরবর্তী হিংসা ও ধর্মীয় মন্তব্যের অভিযোগ তুললেন বিজেপি নেতা ধনঞ্জয় ঘড়া
নন্দীগ্রাম · 04 Nov 2026, 06:01 PM