BREAKING অভিষেকের মন্তব্যে পাল্টা আক্রমণ ঋজু দত্তের: "মেঠো রাজনীতির সঙ্গে যোগ নেই, প্রমাণ থাকলে সামনে আনুন" আমাদের ফেসবুক পেজ ও নিউজ পোর্টালে বিজ্ঞাপন দিতে কল করুন: 6296106230

Home › Health

AdvertisementSnehasish Sahoo

টিবি রোগ নির্ণয়ে খেজুরীতে নতুন পরিকাঠামো

Health · Reporter: স্নেহাশীষ সাহু · 04 Nov 2026, 07:42 AM · Updated: 05 Nov 2026, 04:37 AM

English version is not available yet

খেজুরী: দ্রুত ও বিনামূল্যে টিবি রোগ নির্ণয়ের লক্ষ্যে খেজুরীর দুটি ব্লকেই নতুন পরিকাঠামো চালু হল। আজ খেজুরী ১ নম্বর ব্লকের কামারদা গ্রামীণ হাসপাতালে একটি হ্যান্ডেল এক্স-রে মেশিন ও একটি ট্রুনাট মেশিন স্থাপন করা হয়েছে। পাশাপাশি খেজুরী ২ নম্বর ব্লকের শিল্যাবেড়িয়া গ্রামীণ হাসপাতালেও টিবি রোগ নির্ণয়ের জন্য ট্রুনাট মেশিনের উদ্বোধন হয়েছে।
প্রধানমন্ত্রীর 'টিবি মুক্ত ভারত' প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে এই ব্যবস্থা চালু হয়েছে বলে জানানো হয়েছে। নতুন মেশিনের মাধ্যমে রোগীরা সম্পূর্ণ বিনামূল্যে দ্রুত ও তাৎক্ষণিক টিবি পরীক্ষা করাতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার সিএমওএইচ অসিতকুমার দেওয়ান, খেজুরীর বিধায়ক সুব্রত পাইক এবং স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন আধিকারিক।
সিএমওএইচ অসিতকুমার দেওয়ান জানান, খেজুরী ১ নম্বর ব্লকে বর্তমানে ২৪ জন টিবি রোগী রয়েছেন। তাঁর বক্তব্য, অনেকের মধ্যেই এই রোগের সংক্রমণ থাকতে পারে, কিন্তু পরিকাঠামোর অভাবে এতদিন তা নির্ণয় করা যায়নি। আজ থেকে দ্রুত রোগ নির্ণয় সম্ভব হবে। সরকারের এই উদ্যোগের জন্য তিনি ধন্যবাদ জানান।
বিধায়ক সুব্রত পাইক বলেন, এই হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের জন্য তিনি দীর্ঘদিন ধরে সরকারের কাছে আবেদন জানিয়ে আসছিলেন। সেই আবেদন মঞ্জুর হওয়ায় আজ পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হল। এর জন্য প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তিনি ধন্যবাদ জানান।

Related news